শিক্ষাপ্রতিষ্ঠানের আলো বাতাস আর প্রতিটি দিন আমার যেমন পরিচিত, তেমনি খুব প্রিয় : অধ্যাপক বাঞ্চিতা চাকমা

আপডেট : ১৭ আগস্ট ২০২১, ২০:১৫

>> শাহ বুলবুল

 

রাজধানীর মিরপুরে অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজের রেক্টর পদে যোগ দিলেন অধ্যাপক বাঞ্চিতা চাকমা। এর আগে তিনি রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজ ও রাঙ্গামাটি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে দীর্ঘদিন অধ্যক্ষ পদে দায়িত্ব পালন শেষে তিন বছর জাতীয় মানবাধিকার কমিশনের সম্মানীত সদস্য হিসেবে কর্মরত ছিলেন। জাতীয় মানবাধিকার কমিশন থেকে অবসর গ্রহণের পরপরই অধ্যাপক বাঞ্চিতা চাকমা যোগ দেন বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজের রেক্টর পদে। একজন প্রাজ্ঞ ও অভিজ্ঞ অধ্যক্ষ এবং মানবাধিকার বিষয়ক কর্মকর্তা অধ্যাপক বাঞ্চিতা চাকমার রেক্টর পদে যোগদান উপলক্ষে বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজ কর্তৃপক্ষ আয়োজন করে বিশেষ পরিচিতি সভা। করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে গত ১৪ আগস্ট কলেজ ভবনে আয়োজিত পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য বৌদ্ধসংঘের সাধারণ সম্পাদক  প্রসেনজিত্ চাকমা। বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিংবডির চেয়ারম্যান ভেন. প্রজ্ঞানন্দ মহাথের’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ সুদীপ কুমার মন্ডল এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মতিয়া খান। বাঞ্চিতা চাকমা তার বক্তব্যের শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৯৭৫’র ১৫ আগস্ট শহীদ হওয়া মুজিব পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন, ‘একজন শিক্ষিকা হিসেবে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের আলো বাতাস আর প্রতিটি দিন আমার যেমন পরিচিত, তেমনি খুব প্রিয়। আমার অভিজ্ঞতার আলোকে এই প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখব।