‘সুডোকু’র জনক আর নেই

আপডেট : ১৭ আগস্ট ২০২১, ২০:২৯

জনপ্রিয় জাপানি বুদ্ধির গেম সুডোকুর 'জনক'খ্যাত পাজল নির্মাতা মাকি কাজি মারা গেছেন। সুডোকু'র মৃত্যুসংবাদ মঙ্গলবার (১৭ আগস্ট) প্রকাশ করেছে তার কোম্পানি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৯ বছর। পাজলের খেলা ছড়িয়ে দিতে জীবনে ৩০টিরও বেশি দেশে ভ্রমণ করেছেন তিনি। বছরের পর বছর ধরে তার কোম্পানির আয়োজনে অনুষ্ঠিত সুডোকু চ্যাম্পিয়নশিপগুলোতে বিশ্বের ১০০ দেশের প্রায় ২০ কোটি প্রতিযোগী এ পর্যন্ত অংশ নিয়েছেন।

জাপানি এই খেলাটির প্রকাশক সংস্থা একটি টুইট করে মাকু কাজির মৃত্যুর কথা জানায়। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন তিনি ক্যান্সারের মতো মারণ ব্যাধির সঙ্গে লড়াই করছিলেন। ধাঁধার খেলার অনুরাগীদের কথা মাথায় রেখে মাকু কাজির স্মরণসভা করবে সুডোকুর প্রকাশক সংস্থা।

১৮ শতকে সুইস গণিতবিদ লিওনহার্ড ইউলার সংখ্যা নির্ভর ক্রসওয়ার্ড গেমটি সামনে আনেন। মার্কিন যুক্তরাষ্ট্রে এই ধাঁধার খেলার কিছুটা আধুনিকীকরণ করা  হলেও মানুষের কাছে জাপানি সুডোকু জনপ্রিয় করে তোলেন মাকু কাজি। সুডোকু জনপ্রিয়তা পায় খবরের কাগজ ও ম্যাগাজিনের মাধ্যমে।

ইত্তেফাক/এএইচপি