ঘিওরে দরিদ্র শিক্ষার্থীরা পেল এসডিআইয়ের শিক্ষাবৃত্তি

আপডেট : ১৭ আগস্ট ২০২১, ২১:০০

ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা

ঘিওরে সমাজসেবামূলক প্রতিষ্ঠান এসডিআই সমৃদ্ধি কর্মসূচির আওতায় অসহায় হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। গতকাল বানিয়াজুরী ইউনিয়ন সরকারি স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভসে্র (এসডিআই) ব্যবস্থাপনায় পল্লি কর্মসহায়ক ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় শিক্ষাবৃত্তি দেওয়া হয়।  এসডিআইয়ের সিইও সামছুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘিওর থানার ওসি মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব, বানিয়াজুরী ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চতু, এসডিআইয়ের নির্বাহী পরিচালকের সহধর্মিণী সেলীনা আক্তার শিলু প্রমুখ। প্রধান অতিথি ২০১৯ সালের এসএসসির ৩৫ ও ২০২০ সালের ১১ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির মোট ৫ লাখ ৫২ হাজার টাকার চেক দেন।