এসএসসি পরীক্ষার্থীদের সুবিধার্থে সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে ছাত্রলীগ

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ০০:১০

এসএসসি পরীক্ষার্থীদের সুবিধার্থে ও যাত্রীসাধারণের ভোগান্তি কমাতে ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে সড়কে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছেন রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ভুলতা-গাউছিয়া, বরপা, রূপসী, তারাবো বিশ্বরোড কাঞ্চনসহ মোট আটটি স্পটে এ সেবা প্রদান করেন তারা। পরবর্তী এসএসসি পরীক্ষাগুলোর সময়েও ট্রাফিক সেবা প্রদান কর্মসূচির ঘোষনা দেয় উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি ফয়সাল আলম শিকদার ও সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুইয়া মাসুম। এই উদ্যোগকে সকলে সাধুবাদ জানায়।]