‘বাংলাদেশের দুর্দিনে বন্ধুত্বের পরিচয় দিয়েছে ভারত’

আপডেট : ১৭ আগস্ট ২০২১, ২১:৪৬

চট্টগ্রাম অফিস

প্রতিবেশী ভারত বাংলাদেশের দুর্দিনে বন্ধুত্বের পরিচয় দিয়েছে। ভারতবাসীর প্রতি বাংলাদেশের মানুষের মমত্ববোধ রয়েছে। আমরা চাই আমাদের দুর্দিনের এ বন্ধুর সঙ্গে সবসময় বন্ধুত্বের সম্পর্ক বিদ্যমান থাকবে। সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী গত সোমবার রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

সভাপতির বক্তব্যে চট্টগ্রামে নিযুক্ত সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জি বলেন, ভারতবর্ষে আধুনিক গণতন্ত্র প্রতিষ্ঠার ইতিহাস-ঔপনিবেশিক শাসন থেকে রাজনৈতিক মুক্তি আন্দোলনের ইতিহাস—এ সব কিছুতে উপমহাদেশের সব মানুষ অবদান রেখেছিলেন।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরীণ আখতার। রুনা ব্যানার্জির সঞ্চালনায় বক্তব্য রাখেন সাইডার ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ জ্ঞানেশ ত্রিপাটি, চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ প্রমুখ।