প্রতিবন্ধীদের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার তাগিদ

সংসদে প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত আসন এখন সময়ের দাবি

আপডেট : ১৮ আগস্ট ২০২১, ০০:১৩

প্রতিবন্ধী ব্যক্তিকে রাজনৈতিক ক্ষমতায়নে অংশগ্রহণ নিশ্চিতকরণের তাগিদ দিয়েছেন সংশ্লিষ্ট বিজ্ঞজনেরা। তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের ভাগ্য উন্নয়ন এবং এসডিজি বাস্তবায়নের প্রতিবন্ধী ব্যক্তিদের জনপ্রতিনিধিত্ব করতে হবে। তাই ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশনসহ মহান জাতীয় সংসদে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সংরক্ষিত আসন এখন সময়ের দাবি।

গতকাল মঙ্গলবার, অনলাইন প্ল্যাটফরমের মাধ্যমে বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার (বিপিইউএস) আয়োজনে এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনিস্টিটিউটের (এনডিআই) সহযোগিতায় ‘প্রতিবন্ধী ব্যক্তিদের রাজনৈতিক ক্ষমতায়নে অংশগ্রহণ নিশ্চিতকল্পে’ আয়োজিত ভার্চুয়াল কর্মশালায় এসব কথা বলেন তারা।

কর্মশালায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার (বিপিইউএস) প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক বদিউল আলম এবং কর্মশালাটি সঞ্চলনা করেন ‘ইকুয়াল রাইটস ইন অ্যাকশন ফান্ড’-এর প্রকল্প সমন্বয়কারী মনোয়ারুল ইসলাম মামুন। কর্মশালায় অংশগ্রহণ করেন মানুষের জন্য ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার নাজরানা ইয়াসমীন হিরা, সিবিএম প্রোগ্রাম অফিসার অসিম ডিও, ডব্লিউডিডিএফ নির্বাহী পরিচালক আশরাফুন নাহার মিষ্টি, প্রতিবন্ধী নারীর জাতীয় পরিষদ সভানেত্রী নাসিমা আক্তার, জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থার সভাপতি সুশান্ত দাস, বি-স্কান সম্পাদক  সালমা মাহবুব প্রমুখ।