২০ হাজার আফগান শরণার্থীকে আশ্রয় দেবে যুক্তরাজ্য

আপডেট : ১৮ আগস্ট ২০২১, ১২:৩৭

কাবুলের নিয়ন্ত্রণ তালেবানদের হাতে যাওয়ার পর হাজার হাজার আফগান দেশ ছাড়ার জন্য উদগ্রিব। এই ক্রান্তি লগ্নে আফগান নাগরিককে যুক্তরাজ্যে আশ্রয় দেওয়ার প্রতিশ্রুতি জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রশাসন।

মঙ্গলবার (১৭ আগস্ট) বরিস জনসনের প্রশাসন এই প্রতিশ্রুতির কথা জানিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে। বিবিসি প্রতিবেদনের তথ্য মতে, আফগানিস্তান তালেবানদের নিয়ন্ত্রণে যাওয়ার পর সবচেয়ে বেশি সংকটে পড়েছে দেশটির দোভাষীরা।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রথম বছর ৫ হাজার আফগান যুক্তরাজ্যে স্থায়ী হওয়ার সুযোগ পাবেন। এ ছাড়া ৫ হাজার আফগান দোভাষী ও যুক্তরাজ্যের হয়ে কাজ করা কর্মীদেরও দেশটিতে বসবাসের অনুমতি দেওয়া হবে। ধীরে ধীরে এই সংখ্যা আরও বাড়বে বলে জানা গেছে। নতুন এই প্রকল্পের আওতায় নারী, শিশু ও যাদের বেশি প্রয়োজন তাদের অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছে দেশটি।

Afghanistan: UK's Kabul evacuation operating at full pace - commander - BBC  News

মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে কথা বলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এদিকে, আফগান সংকট নিয়ে বুধবার বৈঠকে বসছেন যুক্তরাজ্যের আইনপ্রণেতারা।

আফগানিস্তানে তালেবান গোষ্ঠী যুদ্ধের সমাপ্তি ঘোষণা করে নতুনভাবে সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে। এই পরিস্থিতিতে আফগানিস্তানে তালেবানের পরবর্তী শাসন ব্যবস্থা কেমন হবে, তা নিয়ে দুশ্চিন্তায় দেশটির হাজারো মানুষ। 

ইত্তেফাক/এফএস