ওমানে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীগণ আইনগত অধিকার বিষয়ে পরামর্শ গ্রহণ করতে পারবেন দূতাবাসের ল-ফার্মের আইনজীবিদের থেকে। জানা গেছে, আইনি সমস্যার সম্মুখীন হলে প্রবাসীরা প্রতি মঙ্গলবার দূতাবাসে এসে নির্ধারিত সময়ের মধ্যে বিনামূল্যে এই সুবিধা গ্রহণ করতে পারবেন।
মঙ্গলবার (১৭ আগস্ট) ওমানে বাংলাদেশ দূতাবাস মুজিববর্ষ উদ্যাপনের সময় এই কর্মসূচি ঘোষণা করে। রাষ্ট্রদূত মিজানুর রহমান জানান, প্রতি সপ্তাহের ‘মঙ্গলবার’ প্রবাসীদের জন্য ‘আইনী সহায়তা দিবস’ হিসেবে গণ্য করা হবে।
দূতাবাসের এই কল্যাণমুখী উদ্যোগ বাংলাদেশ সরকারের জনমুখী সেবা প্রদানে প্রবাসী বাংলাদেশীদের মধ্যে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।
ইত্তেফাক/আইজে/এসজেড
