কেরানীগঞ্জে ৪ কোচিংয়ের পরিচালককে চার হাজার টাকা জরিমানা!

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ০১:০২

কেরানীগঞ্জে বিভিন্ন কোচিং সেন্টারে অভিযান পরিচালনা করেছে র্যাব। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪ কোটিং সেন্টারের পরিচালককে ১ হাজার টাকা করে অর্থদণ্ড করে।

গতকাল বৃহস্পতিবার বিকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া ও কেরানীগঞ্জ মডেল থানাধীন বন্দ ডাকপাড়া এলাকায় ৪টি কোচিং সেন্টারে অভিযান পরিচালনা করে র্যাব। অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন- সতত কোচিং সেন্টারের পরিচালক হুমায়ুন কবির, কনফিডেন্স কোচিং সেন্টারের পরিচালক সাইদুল ইসলাম, এম আর কোচিং সেন্টারের পরিচালক মশিউর রহমান ও পাঠশালা কোচিং সেন্টারের পরিচালক রাকিবুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দক্ষিণ কেরানীগঞ্জ সার্কেল প্রমথ রঞ্জন ঘটক ও র্যাব-১০ ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি-২) কেরানীগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সৈয়দ ইমরান হোসেন।