রাজধানীর বানিজ্য মেলায় গতকাল রাত ১১ টার দিকে বিনা টিকেট প্রবেশ করতে না দেয়ায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মীরা মেলা পরিচালনা কমিটির কর্মচারী ও দর্শনার্থীদের ওপর হামলা চালিয়েছে। এক পর্যায়ে ছাত্রলীগের কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ছাত্রলীগ কর্মীরা মেলা প্রাঙ্গণে প্রবেশ করে পুলিশের মেট্রো বেকারি নামে একটি স্টল ভাংচুর করে লুটপাট চালিয়েছে। প্রায় আধঘন্টা ধরে এই ঘটনা চলে। পুলিশ ঘটনাস্থল থেকে ফরহাদ ও ফয়সাল নামে ছাত্রলীগের দুই কর্মীকে আটক করেছে। তারা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৭ ব্যাচের শিক্ষার্থী।
