রংপুরে গ্রেপ্তার ৫৬

আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ২২:০২

রংপুর অফিস

রংপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানসহ বিভিন্ন মামলায় ৫৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত রংপুর জেলা পুলিশ জেলার আট থানার বিভিন্ন এলাকা থেকে ২৮ জনকে গ্রেপ্তার করে।

অন্যদিকে রংপুর মেট্রোপলিটন পুলিশ জেলার ছয় থানার বিভিন্ন এলাকা থেকে ২৮ জনকে গ্রেপ্তার করে।

রংপুর গোয়েন্দা পুলিশের কর্মকর্তা শরিফুল ইসলাম জানিয়েছেন, গ্রেপ্তারকৃতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে থানায় পৃথক পৃথক মামলা হয়েছে। দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।