সারিয়াকান্দিতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৫

আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ২২:০৩

বগুড়া অফিস

বগুড়ার সারিয়াকান্দিতে শুক্রবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ডাকাত দলের কাছ থেকে ৪টি চাকু ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, শুক্রবার গভীর রাতে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের গরুমারা ব্রিজের পূর্ব পাশে ৭/৮ জনের একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় থানার টহল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে। আটককৃতরা হলো- নওগাঁর পত্নীতলা উপজেলার নন্দনপুর গ্রামের নাহিদ হাসান শান্ত, রানীনগর উপজেলার ইউছুব আলী, পাবনার সাঁথিয়া উপজেলার লিয়ন মিয়া, পাবনা সদরের শ্যামপুর উপজেলার শাকিল ইসলাম।

পাঁচজনকে আসামি করে শনিবার সকালে সারিয়াকান্দি থানায় মামলা হয়েছে।  মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুর রাজ্জাক জানান, মামলা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।