কাউনিয়ায় বিশ্ব প্রিম্যাচুইরিটি দিবস পালন

আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ২২:০৩

রংপুর অফিস

“কম জন্ম-ওজন ও অসুস্থ নবজাতকের যত্নে পরিবারকে সঙ্গে নিয়ে কাজ করি।” প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল শনিবার উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ, উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ ও ল্যাম্ব কর্তৃক আয়োজিত বিশ্ব প্রিম্যাচুইরিটি দিবস-২০১৮ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দিবসটি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা হলরুমে কাউনিয়া উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ শিহাবউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (গাইনি কনসালটেন্ট) ডা. নিলুফার ইয়াসমীন। বিশেষ অতিথি হিসাবে ছিলেন কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মোঃ গোলাম রব্বানী, সহকারী ডেন্টাল সার্জন ডা. মোঃ আশিকুল বারী, কাউনিয়া থানার এসআই মোঃ সুলতান আলী, সাপ্তাহিক প্রত্যাশার আলো প্রকাশক ও সম্পাদক প্রভাষক গোলাম সর্ওয়ার।