মানুষ অন্তহীন পদব্রজে
পরিভ্রমণ শেষে অনুপম
বেদনাকে সাথী করে বারবার ফিরেছে উেস
সখ্য, প্রেম, বন্ধুত্ব
সব ভ্রমণ শেষে মানুষ
ফেরে অন্তর্গত বিষাদের কাছে।
যাযাবর ফেরে পথে
পাহাড়ি নত হয় পাহাড়ের কাছে
সমতল কেবলই এক ছলনা।
সুর ফেরে লোকগীতির কাছে।
কেবল নদী আর সম্পর্ক
কখনোই উেস ফেরে না।
