ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে নৌকাডুবি, ৫২ জনের মৃত্যুর আশঙ্কা

আপডেট : ২১ আগস্ট ২০২১, ০৬:০৬

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের প্রায় ২২০ কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরে এই নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫০ জনের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। নৌকাটি ৫৩ জন অভিবাসী ও শরণার্থী নিয়ে এক সপ্তাহ আগে আফ্রিকা থেকে ছেড়ে আসে।

কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার বরাতে জানা যায়,  স্পেনের মেরিটাইম রেসকিউ সার্ভিস জানিয়েছে, ডুবন্ত ওই নৌকা থেকে কেবলমাত্র ৩০ বছর বয়সী এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। ওই নৌকাটি এক সপ্তাহ আগে ৫৩ জন অভিবাসী এবং শরণার্থী নিয়ে আফ্রিকা থেকে ছেড়ে এসেছিল।

52 people feared killed as boat capsizes near Canary Islands • The Pigeon  Express

উদ্ধার হওয়া নারী বলেন, পশ্চিম সাহারার উপকূল থেকে ওই নৌকাটি ছেড়ে আসে। আর নৌকায় থাকা আরোহীরা আইভরি কোস্টের বাসিন্দা।

উদ্ধারকারী দলের এক কর্মকর্তা জানান, ক্যানারি দ্বীপপুঞ্জের দক্ষিণে একটি বাণিজ্যিক জাহাজ নৌকাটি ডুবতে দেখে স্পেনের জরুরি সেবাকে জানায়। আতারপর তারা ঘটনাস্থলে আসেন এবং দেখতে পান ঐ নারী ডুবে যাওয়া নৌকাটি ধরে ছিলেন। এ সময় তার পাশেই একজন মৃত নারী ও এক জন মৃত পুরুষ ছিল।

ইত্তেফাক/এএইচপি