জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা
জগন্নাথপুরে নবনির্মিত সেতুর বিধ্বস্ত অ্যাপ্রোচ সংস্কার হয়নি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস নির্মিত উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের বুধরাইল সড়কের ধোপাখালী খালের ওপর নির্মিত সেতুর দক্ষিণ পাশের অ্যাপ্রোচ সম্প্রতি বিধ্বস্ত হওয়ায় চরম দুর্ভোগে রয়েছেন চলাচলকারীরা। ২০১৬-১৭ অর্থবছরে ধোপাখালী খালের ওপর সেতুটি নির্মাণ করা হয়। স্থানীয়রা জানান, উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় যাতায়াতের একমাত্র মাধ্যম সেতুটির অ্যাপ্রোচ না থাকায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তারা দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাত হোসেন ভুঁইয়া জানান, সেতুটির অ্যাপ্রোচ সংস্কারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
