ভারতে আগামী লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৪ সালে। কিন্তু এখন থেকেই ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে জোটবদ্ধ হওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছে বিরোধী দলগুলো। শুক্রবার সোনিয়া গান্ধীর ডাকা এক ভার্চুয়াল সভায় পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসসহ ভারতের মোট ১৯টি দলের নেতারা যোগ দেন।
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, ঐ বৈঠকে লোকসভা নির্বাচনকে টার্গেট করে এখন থেকেই বিরোধী জোটের প্রস্তুতির ইঙ্গিত মিলেছে। সোনিয়া গান্ধী এখন থেকেই পদ্ধতিগতভাবে জোটবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন। তিনি বলেছেন, আমাদের সবারই নানা বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু দেশের প্রয়োজনে এখন যে সময় এসেছে তাতে সবাইকে সব কিছুর ঊর্ধ্বে উঠে জোটবদ্ধ হতে হবে। কীভাবে বিজেপির বিরুদ্ধে জোটবদ্ধ লড়াই করা যায়, তা নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে।
