বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মুনিরিয়া যুব তবলিগ কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ১৫ দিনব্যাপী খতমে কোরআন ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। গত শুক্রবার জুমা বাদ টুঙ্গি পাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পাঁচ শতাধিক খতমে কোরআন, দোয়া মাহফিল ও আখেরি মোনাজাতের মাধ্যমে এ খতমে কোরআন কর্মসূচির সমাপ্তি ঘোষণা হয়। এ উপলক্ষ্যে যুব তবলিগ কমিটির একটি প্রতিনিধি দল টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করে। যুব তবলিগ কমিটির সিনিয়র সহসভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে সংক্ষিপ্ত দোয়া মাহফিলে টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ মোহাম্মদ তোজাম্মেল হোসেন টুটুল, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও যুব তবলিগ কমিটির সহসভাপতি মুহাম্মদ নুরখান, মাওলানা কাজী ইসমাইল, এম আবু কাওছার চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। পৌর মেয়র শেখ মোহাম্মদ তোজাম্মেল হোসেন টুটুল মুনিরিয়ার এ আয়োজনকে ব্যতিক্রমধর্মী উল্লেখ করে মুনিরিয়া যুব তবলিগ কমিটি ও কাগতিয়া দরবার শরিফের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। —প্রেস বিজ্ঞপ্তি
