পাকিস্তানের সিন্ধুতে একবছরে নারীর বিরুদ্ধে সহিংসতার অভিযোগ ১০ হাজার

আপডেট : ২২ আগস্ট ২০২১, ১৫:২৫

পাকিস্তানের শুধু সিন্ধু প্রদেশেই এবছর নারীদের বিরুদ্ধে সহিংসতার ১০ হাজার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২১ আগস্ট) একথা জানিয়েছে এএনআই নিউজ। সিন্ধু ও পাঞ্জাবে নারী সুরক্ষা নিয়ে কাজ করা কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তান নারী ও তাদের অধিকারের জন্য একপ্রকার নরক। 

প্রতিবেদনে বলা হয়েছে, শুধু পাঞ্জাব উইমেন হেল্পলাইনে এবছর চার হাজার ৬৪৯টি নারী সহিংসতার অভিযোগ এসেছে। পাকিস্তানের কেন্দ্রীয় মানবাধিকার মন্ত্রণালয় এই পরিসংখ্যান দিয়েছে। তথ্য অনুসারে জাতীয় টোল ফ্রি নাম্বারে যত অভিযোগ এসেছে তার বেশিরভাগই পারিবারিক বিরোধের সঙ্গে সম্পর্কিত। এরপরেই আছে কর্মক্ষেত্রে হয়রানি।

এদিকে বেলুচিস্তান প্রদেশে চীনা নাগরিকদের বহনকারী একটি গাড়িবহরে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে চীনের এক নাগরিকসহ স্থানীয় দুই শিশু নিহত হয়েছেন। গতকাল শুক্রবার এ হামলা হয়। শনিবার (২১ আগস্ট) এক বিবৃতিতে তথ্যটি জানিয়েছে পাকিস্তানে নিযুক্ত চীনা দূতাবাস। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

ইত্তেফাক/এসএ