কাবুল বিমানবন্দরের বাইরে আরও ৭ জনের মৃত্যু

আপডেট : ২২ আগস্ট ২০২১, ১৫:২৫

আফগানিস্তানের কাবুল বিমানবন্দরের বাইরের ভিড়ে আরো সাতজন মারা গেছেন বলে জানিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক লাইভ প্রতিবেদনে রবিবার (২২ আগস্ট) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। তালেবান জঙ্গিরা বিমানবন্দরের চারপাশে চেকপোস্ট পরিচালনা করছে এবং ভ্রমণের কাগজপত্র ছাড়া আফগানদের প্রবেশে বাধা দিচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, পরিস্থিতি অত্যন্ত চ্যালেঞ্জিং রয়ে গেছে। আমরা যতটা সম্ভব নিরাপদে পরিস্থিতি ম্যানেজ করার জন্য যা যা করতে পারি তা করছি।

কাবুল বিমানবন্দরের বাইরে বিশৃঙ্খলা রয়েছে কারণ হাজার হাজার আফগান মরিয়া হয়ে পালানোর চেষ্টা করেছে। বিভিন্ন দেশের সরকার তাদের নাগরিক এবং আফগান সহযোগীদের সরিয়ে নিচ্ছে। কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণে রয়েছে সাড়ে চার হাজার মার্কিন সেনা। এদের সঙ্গে ৯০০ ব্রিটিশ সেনাও আছে।

ইত্তেফাক/এসএ