বই বই

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৪৫

সরকার জসীম

 

বই বই হইচই

একুশের মেলা

মেলা খুব জমে ওঠে

ছুটির এ বেলা।

 

বই দিয়ে মেলা জমে

পড়ে যায় ধুম

রাত জাগা কবি সে যে

চোখে নেই ঘুম।

 

কবিতার বই বেচে

হয় কত আয়!

তাই দিয়ে প্রকাশনা

টিকে থাকা দায়।

 

তবু বই মউ-মউ

কী যে সুধা গন্ধ

সারা মন জুড়ে থাকে

ছবি আর ছন্দ।