মেসেঞ্জারে যুক্ত হলো পাঠানো বার্তা মোছার নতুন সুবিধা

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৪৮

 

 

ব্যবহারকারীদের জন্য নতুন নতুন সুবিধা নিয়ে হাজির হচ্ছে ফেসবুক। ২০১৮ সালের তথ্য কেলেঙ্কারির পর ব্যবহারকারীদের আস্থা ফিরিয়ে আনতে নিরাপত্তাজনিত বিভিন্ন  উদ্যোগ গ্রহণ করছে প্রতিষ্ঠানটি। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ফেসবুকের মেসেজিং সেবার প্লাটফর্ম মেসেঞ্জারে নতুন একটি সুবিধা চালু করেছে। এই সুবিধানুযায়ী, ফেসবুক মেসেঞ্জারে ভুলে অপরিচিত কাউকে কোনো টেক্সট পাঠিয়ে দিলে এখন তা ১০ মিনিটের মধ্যে মুছে দেওয়া যাবে। ফেসবুক কর্তৃপক্ষ মেসেঞ্জারে ‘আনসেন্ড’ নামে নতুন একটি ফিচার যোগ করেছে। এর মাধ্যমে পাঠানো বার্তা মুছে ফেলার সুবিধা মিলবে।  মেসেঞ্জারের নতুন ফিচারটির তথ্য আগেই প্রকাশ পেয়েছিল। এবার তা চালু করল ফেসবুক। এর ফলে মেসেঞ্জারের মাধ্যমে পাঠানো বার্তার ওপর চাপ দিলে দুটি অপশন দেখা যাবে। একটিতে সবার কাছ থেকে মুছে ফেলা ও অন্যটিতে শুধু নিজের জন্য মুছে ফেলার অপশন দেখানো হবে। সেখান থেকে নির্বাচন করে দিলে তা মুছে যাবে।                                                                                                               সূত্র: দ্য ভার্জ