দেশের আর্থিক লেনদেন সম্পূর্ণ ডিজিটাল করতে প্লাটফর্ম তৈরি করছে সরকার: পলক

আপডেট : ২২ আগস্ট ২০২১, ২১:১০

দেশের আর্থিক লেনদেন সম্পূর্ণ ডিজিটাল করার ক্ষেত্রে সরকার একটা কমন প্লাটফর্ম তৈরিতে কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

রবিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৬তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজনে দোয়া ও আলোচনা সভায় ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি তথ্য জানান।  

তিনি জানান, প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয় উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নির্দেশে বাংলাদেশ ব্যাংকের জন্য ইন্টার অপারেবল ডিজিটাল ট্রাঞ্জেকশন প্ল্যাটফর্ম ত্রৈরিতে কাজ করা হচ্ছে। যেই প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যক্তিগত লেনদেন থেকে শুরু করে, মার্চেন্ট একাউন্টসহ অন্যান্য যত লেনদেন আছে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) থেকে ব্যাংক একাউন্টে বা বিকাশ থেকে রকেট,  রকেট থেকে নগদ। এই ধরণের সকল লেনদেনের জন্য একটা ইন্ট্রিগ্রেটেড প্ল্যাটফর্ম আমরা তৈরি করছি। যার ফলে আমাদের ডিজিটাল লেনদেনে স্বচ্ছতা ও দ্রুততার পাশাপাশি ব্যবহারকারীদের জন্য আরও সহজ হবে। 
ব্যাংকিং লেনদেন  

No description available.

পলক বলেন, স্বাধীন বাংলাদেশের তথ্যপ্রযুক্তিতে সারাবিশ্বের সাথে যুক্ত করতে আইটিউর সদস্যপদ, স্যাটেলাইটের আর্থ স্টেশন থেকে শুরু করে অসংখ্য উদ্যোগ গ্রহণ করেছিলেন। বঙ্গবন্ধু যে স্বপ্ন পূরণ করতে পারেন নি, সেই অর্থনৈতিক সংগ্রামের সফল নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধুর কণ্যা শেখ হাসিনা। 

মন্ত্রী বলেন, বর্তমানে প্রায় সাড়ে ৭ হাজার ইউনিয়ন ও পৌরসভা ডিজিটাল সেন্টার এবং সিটি কর্পোরেশন ডিজিটাল সেন্টার থেকে প্রতিমাসে ৬০ লক্ষ মানুষ সেবা গ্রহণ করছে। এতে করে সময় বাচিয়ে, স্বল্প খরচে এবং দুর্নিতী মুক্ত উপায়ে সরকারের ২৯০ টি সেবা নিতে পারছে দেশের জনগণ। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ সিঙ্গাপুর হতো। পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে একাত্তরের পরাজিত শক্তি বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। 

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অপরাজিতা হক, বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটর জনাব মো. নজরুল ইসলাম খান প্রমুখ।

পরে জাতীয় শোক দিবসে স্বপরিবারে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যসহ বাকী সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।  

ইত্তেফাক/আরকে