বর্জ্য নিয়ে টাকা দিচ্ছে ডিএনসিসি

আপডেট : ২২ আগস্ট ২০২১, ২১:৪১

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেছেন, বিডি ক্লিনকে বিভিন্ন ধরনের প্রায় ৪০ হাজার বর্জ্যের বিনিময়ে পুরস্কার হিসেবে ১ লক্ষ সাড়ে ৯৬ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।

রবিবার (২২ আগস্ট) দুপুরে গুলশানের নগর ভবনে বর্জ্যের বিনিময়ে আর্থিক পুরস্কার হিসেবে টাকার চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে সুস্থ ও সুন্দর পরিবেশ গড়ার লক্ষ্যে বিভিন্ন স্থান থেকে বর্জ্যগুলো সংগ্রহ করায় বিডি ক্লিন সদস্যদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

    No description available.

মোঃ আতিকুল ইসলাম বলেন, ভবিষ্যতেও বিডি ক্লিন সদস্যরা জনকল্যাণমূলক কাজে নিজেদেরকে নিয়োজিত রাখবে এমনটাই তাঁর প্রত্যাশা। বিডি ক্লিন সদস্যদের মতোই সমাজের সর্বস্তরের মানুষকে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে এগিয়ে আসতে হবে, সবাই মিলে সুস্থতার জন্য গড়ে ওঠা সামাজিক আন্দোলনকে সফল করতে হবে।     

ডিএনসিসি মেয়র বলেন, ওয়ার্ড কাউন্সিলরের অফিসে জমা দেওয়া প্রতিটি অব্যবহৃত কমোড ও টায়ারের জন্য ৫০ টাকা এবং প্রতিটি ডাবের খোসা, রংয়ের কৌটা ও চিপসের প্যাকেটের জন্য ৫ টাকা হারে আর্থিক পুরষ্কার প্রদান করার কথা আবারও পুনর্ব্যক্ত করেন।

ইত্তেফাক/এসআই