ইউনাইটেডের হোঁচট

আপডেট : ২২ আগস্ট ২০২১, ২১:২৭

স্পোর্টস ডেস্ক

মৌসুমের শুরুটা দুর্দান্ত হলেও দ্বিতীয় ম্যাচে এসেই হোঁচট খেল ম্যানচেস্টার ইউনাইটেড। গতকাল সাউদাম্পটনের মাঠ থেকে ১-১ গোলে ড্র করে ফিরে আসে রেড ডেভিলরা। ম্যাচের ৩০ মিনিটে ফ্রেডের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে ইউনাইটেড।

বিরতির পর ৫৫ মিনিটে পল পগবার অ্যাসিস্ট থেকে দলকে হার থেকে রক্ষা করেন ম্যাসন গ্রিনউড। প্রিমিয়ার লিগে প্রথম ফুটবলার হিসেবে মৌসুমের প্রথম দুই ম্যাচে পাঁচটি অ্যাসিস্ট করে ইতিহাস গড়লেন পগবা।

এদিকে পেনাল্টি থেকে ডেলে আলির করা একমাত্র গোলে ওলভসের বিপক্ষে  ১-০ গোলে জয় পেয়েছে টটেনহাম। অনেক জল্পনা-কল্পনা শেষে এই ম্যাচে মাঠে নামেন স্পার্স ফরোয়ার্ড হ্যারি কেইন।