ইউটিউবের বিরক্তিকর সেবা

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৪৯

তথ্যপ্রযুক্তি ডেস্ক

 

 

ইউটিউবে মুভি দেখা কিংবা গান শোনার সময় প্রায়ই বিভিন্ন বিজ্ঞাপন দেখতে পাওয়া যায়। এই বিজ্ঞাপনগুলো দেখতে না চাইলে চার সেকেন্ড পরে তা সরিয়ে ফেলা যেত। এবার বিজ্ঞাপনের নতুন বিরক্তিকর অধ্যায় নিয়ে নিয়ে হাজির হচ্ছে ইউটিউব। যদিও ইউটিউব দাবী করছে যে, এতে ইউটিউবের কনটেন্ট নির্মাতাদের আয় বাড়বে। বলা যায় কনটেন্ট নির্মাতাদের জন্য সুখবর দিয়েছে ইউটিউব। এখন থেকে ভিডিও চলাকালীন বাধ্যতামূলকভাবে বিজ্ঞাপন দেখার ফিচার যুক্ত করছে ইউটিউব। সম্প্রতি ইউটিউব ক্রিয়েটর ইনসাইড চ্যানেলে একটি ভিডিও পোস্ট করে গুগল নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানটি জানায়, চলতি সপ্তাহ থেকে শুরু হবে ইউটিউবে নতুন বিজ্ঞাপন দেখানোর কার্যক্রম। ভিডিও নির্মাতারা তাদের ড্যাশবোর্ডে এ-সংক্রান্ত নোটিফিকেশন পাবেন অটোমেটিকভাবে। ‘নন-স্কিপেবল’ বা সহজে এড়ানো যায় না, এমন বিজ্ঞাপনগুলো ভিডিও নির্মাতারা তাদের চ্যানেলে চালু থাকা ভিডিওগুলোতে যুক্ত করতে পারবেন। বর্তমানে ইউটিউবে ভিডিও দেখার সময় ভিডিওতে বিজ্ঞাপন দেখানো হয়। সেক্ষেত্রে দর্শক চাইলে ডান পাশে থাকা স্কিপ বাটনে ক্লিক করে বিজ্ঞাপন বন্ধ করতে পারেন। তবে নতুন ফিচারটি চালু হলে পুরো বিজ্ঞাপনটি শেষ হলে ভিডিও দেখা যাবে।  এবিষয়ে ইতোমধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এতে করে ইউটিউব কনটেন্ট নির্মাতাদের আয় বাড়লেও সাধারণ

দর্শকদের জন্য এটি হতে পারে চড়ম রকমের বিরক্তিকরের কারণ। ইউটিউব কতৃপক্ষ বলছে, যেহেতু এই সুবিধাটি চলতি সপ্তাহে শুরু হবে, কয়েকদিন গেলেই এর সুবিধা  অসুবিধার ব্যপারটা সম্পূর্ণরূপে বুঝতে পারা যাবে।  ইউটিউব দর্শকদের কিছুটা অসুবিধা হলেও আয় বাড়বে ইউটিউবের কনটেন্ট নির্মাতাদের ।

সূত্র : হিন্দুস্তান টাইমস