বিগ বস এ আসছেন রেখা

আপডেট : ২৩ আগস্ট ২০২১, ০৯:৪০

ওটিটি প্ল্যাটফর্মে চলছে এবারের ‘বিগ বস সিজেন ১৫’। এই শো-এর সঞ্চালনার দায়িত্ব সামলাচ্ছেন করণ জোহর। তবে খুব শীঘ্রই টেলিভিশনে দেখা যাবে বিগ বস সিজেন ১৫। ইতিমধ্যেই টিভির প্রথম প্রোমো প্রকাশ্যে এসেছে। কালার্স টিভির অফিসিয়াল ইনস্টা পেজে ‘বিগ বস সিজেন ১৫’-এর প্রোমোর ভিডিও পোস্ট করা হয়েছে। প্রোমোতে সব চেয়ে বড় চমক হল এবারে এই সিজেনে থাকবেন রেখা।

Rekha in Salman Khan's Sultan? | India.com

প্রোমোতে দেখা গিয়েছে, সঞ্চালক সালমান খান জঙ্গলের মধ্যে হেঁটে চলেছেন। হঠাৎ তিনি এক গাছের সামনে উপস্থিত হন। তবে এই গাছ কোনো সাধারণ গাছ নয়। এই গাছের পাতা সবুজ নয়। অন্যান্য গাছের থেকে এই গাছ সম্পূর্ণ আলাদা। এই গাছ আবার গানও করে। গাছের গলা থেকে ভেসে আসছে রেখার আইকনিক ছবি ‘উমরাও জান’-এর ‘ইয়ে কাহা হ্যায় দোস্তো’ গানটি। গাছটির ভয়েজওভার দিয়েছেন রেখা। সালমান আবার ওই গাছটির নাম দিয়েছেন ‘বিশ্ব সুনট্রি’।

এর থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে বিগবস-এর এই সিজেনে সশরীরে না থাকলেও স্পিকিং ট্রির ভয়েজওভারে শোনা যাবে রেখার গলা। রেখার এই নতুন যাত্রা নিয়ে এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, জীবনের সমস্ত অনুভূতির ক্র্যাশ কোর্স করা যাবে এই প্ল্যাটফর্মে। তার মতে বিগ বসে নাটক, উত্তেজনা, অ্যাকশন, মজা সবকিছুই রয়েছে। অভিনেত্রী আরও জানান, ‘বিশ্ব সুনট্রি’ এমন একটি গাছ যা জ্ঞান, আশা এবং বিশ্বাসে ভরা। এখন শুধু বিগ বস সিজেন ১৫ অপেক্ষায় আছেন অনুরাগীরা।

ইত্তেফাক/এফএস