পাঞ্জশিরের দখল নিতে যোদ্ধারা যাচ্ছে, দাবি তালেবানের

আপডেট : ২৩ আগস্ট ২০২১, ১০:১৭

আফগানিস্তানের পাঞ্জশির এখনো দখলে নিতে পারেনি তালেবান। সেখান থেকে লড়াই চালাচ্ছেন এই সন্ত্রাসবাদী সংগঠনের বিরোধীরা। অঞ্চলটির দখল নিতে কয়েকশ যোদ্ধা পাঠিয়েছে তালেবান- এমন খবর দিয়েছে আল জাজিরা ও এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, তালেবানের আরবি টুইটার একাউন্ট থেকে লেখা হয়েছে, পাঞ্জশিরের স্থানীয় কর্মকর্তারা শান্তিপূর্ণভাবে অঞ্চলটি হস্তান্তর করতে রাজি না হওয়ায় সেখানে যোদ্ধাদের পাঠানো হচ্ছে।

এক সপ্তাহ আগে তালেবান কাবুল দখল করার পর দেশটির সাবেক সরকারি বাহিনীর সেনারা জড়ো হন কাবুলের উত্তরে অবস্থিত পাঞ্জশির উপত্যকায়। সেখান থেকেই তালেবানকে প্রতিরোধের সুর ওঠে। তবে ঐতিহ্যগতভাবেই ওই এলাকাটি তালেবান-বিরোধী হিসেবে পরিচিত।

ইত্তেফাক/এসএ