বিনোদন রিপোর্ট
লেখা, সুর ও কণ্ঠ দেওয়া—তিন মাধ্যমেই পারদর্শী আশিকুজ্জামান টুলু। এবার নিজের মেয়ে রোদিয়াকেও গানের ভুবনে নিয়ে এলেন তিনি। গত ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে প্রকাশ পেয়েছে টুলুর মেয়ে রোদিয়ার প্রথম গান ‘এমনও দিনে।’ আর এই গানটির কথা ও সুর করেছেন আশিকুজ্জামান টুলু। গানটিতে টেকনিক্যাল সার্পোট দিয়েছেন টুলুর ছেলে নাওয়ার। রোদিয়া জানান, ছোটবেলা থেকেই তিনি গান শিখছেন। গানের প্রতি ভালোবাসা থেকেই এর আগে কয়েকটি কাভার সং করেছেন। এবার প্রথম মৌলিক গান গাইতে পেরে তিনি বেশ আনন্দিত। গানচিল মিউজিক কর্তৃপক্ষ জানিয়েছে সফট ধাঁচের এই গানটি নিয়ে তারা বেশ আশাবাদী।
