করোনা মহামারিকালে দীর্ঘদিন মার্কেট বন্ধ থাকায় তৈরি হয়েছে অনেক দৈনন্দিন ও সামাজিক জীবনের পোশাকের প্রয়োজন। পরিবর্তিত এই সময়ে ক্রেতাদের সন্তুষ্টি ও হরেক রকম প্রয়োজনে রঙ বাংলাদেশ নিয়ে এসেছে সাশ্রয়ী মূল্য ছাড়ের অফার।
প্রতিকূল এই সময়ে সুলভ মূল্যে কেনাকাটার সুবিধার্থে রঙ বাংলাদেশ’র নতুন ক্যাম্পেইন ‘সেল ৩০-৫০-৭০’। এই অফারে ৩০%, ৫০% ও ৭০% সাশ্রয়ী দামে বিপুল পরিমাণ সামগ্রী থাকছে রঙ বাংলাদেশ’র ওয়ারী, সীমান্ত স্কয়ার, যমুনা ফিউচার পার্ক আউটলেট এবং অনলাইন ওয়েবসাইট ও ফেসবুক পেজে। ১৮ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অফার চলাকালে ক্রেতারা পাবেন নতুন নতুন পণ্য ৩০%, ৫০% ও ৭০% মূল্য ছাড়ে। ঘরে বসে সেল অফারটি উপভোগ করতে প্রয়োজনে ভিজিট করুন www.rang-bd.com অথবা https://www.facebook.com/rangbangladesh ফেসবুক পেজটি।
