আগ্রহের শীর্ষে পদ্মা ইসলামী লাইফ ইনসিওরেন্স

আপডেট : ২৩ আগস্ট ২০২১, ২১:১১

ইত্তেফাক রিপোর্ট

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সোমবার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৬৬টির বা ৪৪ দশমিক ১৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। গতকাল পদ্মা ইসলামী লাইফ ইনসিওরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আগের দিন রবিবার পদ্মা ইসলামী লাইফ ইনসিওরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৫ দশমিক ৩০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩৮ দশমিক ৮০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ারদর ৩ দশমিক ৫০ টাকা বা ৯ দশমিক ৯১ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে পদ্মা ইসলামী লাইফ ইনসিওরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সাউথবাংলা ব্যাংকের ৯ দশমিক ৮৪ শতাংশ, জনতা ইনসিওরেন্সের ৯ দশমিক ৪২ শতাংশ, ইস্টল্যান্ড ইনসিওরেন্সের ৯ দশমিক ৩৫ শতাংশ, প্রাইম লাইফ ইনসিওরেন্সের ৯ দশমিক ২২ শতাংশ, সুহূদের ৭ দশমিক ৭৫ শতাংশ, সোনালী লাইফ ইনসিওরেন্সের ৭ দশমিক ২৭ শতাংশ, ফরচুন সুজের ৭ দশমিক ২৩ শতাংশ, শাহজিবাজার পাওয়ারের ৬ দশমিক ৫০ শতাংশ এবং ইনটেকের শেয়ারদর ৬ দশমিক ৪৪ শতাংশ বেড়েছে।