খেলার মাঠে হাট-বাজার নয়

আপডেট : ২৩ আগস্ট ২০২১, ২১:১৫

মানসিক বিকাশ ও সুস্বাস্থ্যের জন্য খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার জন্য প্রয়োজন মাঠ। কিন্তু হ্রাস পাচ্ছে মাঠের সংখ্যা। যার কারণে কিশোর-তরুণ-যুবকরা মাঠে যাওয়া বাদ দিয়ে মোবাইল গেমসের জগতে নিজেকে ডুবিয়ে রাখছে। এতে সামাজিকভাবে বিচ্ছিন্নতা, মানসিক বিষণ্নতাসহ নানান শারীরিক ও মানসিক সমস্যায় ভুগছে তারা। বর্তমান বেশিরভাগ খেলার মাঠ ব্যবসায়ীদের দখলে। বছরজুড়ে মেলা, গরু-ছাগলের হাটসহ নানান ব্যবসায়িক কাজে ব্যবহার করা হচ্ছে খেলার মাঠকে। তরুণ প্রজন্মকে অপার্থিব জগত্ থেকে বের করে আনতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তাই খেলার মাঠগুলোকে ব্যবসায়িক কাজে ব্যবহার থেকে রক্ষা করতে সংশ্লি­ষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. আবু তারেক

পটিয়া, চট্টগ্রাম