ইয়াবাসহ গ্রেফতার ৩

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৮

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর মুগদা থানার মান্ডা এলাকা থেকে ৪৫০ পিস ইয়াবাসহ তিন মাদকবিক্রেতাকে আটক করেছেন র?্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র?্যাব) সদস্যরা। গতকাল শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন— মোঃ মাহবুব শেখ, ফারজানা আক্তার সোনিয়া ও মৌসুমী।

র্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর আশরাফুল হক জানান, এ সময় তাদের কাছ থেকে ৪৫০ পিস ইয়াবা, ৫টি মোবাইল ফোন ও মাদক বিক্রির ৪ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে মাদকবিক্রির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।