জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলকে গ্রেফতার করেছে পুলিশ। ছাত্রদলের নেতারা জানান, গতকাল সোমবার রাত ১০টার দিকে যাত্রাবাড়ীর কাজলা থেকে ডিবি পুলিশ পরিচয়ে তাকে গ্রেফতার করে নিয়ে যায়। এ সময় তার সঙ্গে থাকা ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক প্রার্থী মোস্তাফিজুর রহমান রুমিকেও নিয়ে গেছে তারা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে আটকের ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ তিনজনকে তুলে নেওয়ার পর এখন পর্যন্ত তাদের কোন হদিস মিলছে না। রাষ্ট্রের মদদে এখনও বিরোধী দল নিধনে বেপরোয়া কর্মকান্ড পরিচালিত হচ্ছে।
