সম্প্রতি শুভেচ্ছা বার্তা হিসেবে ভারত তিনজন পাকিস্তানি জেলেকে ছেড়ে দিয়েছে। তারা গত চার বছর ধরে ভারতের কারাগারে বন্দী ছিল। খবর প্রকাশ করেছে ইন্ডিয়া ব্লুমস।
প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সালে আন্তর্জাতিক জলসীমায় প্রবেশ করার অপরাধে ওই তিন জেলেকে আটক করে ভারতীয় কর্তৃপক্ষ।
দ্য এক্সপ্রেস টিব্রিউন জানিয়েছে, দুই সপ্তাহ কোয়ারেন্টিন থাকার পর এধি ফাউন্ডেশনের কাছে বন্দিদের হস্তান্তর করা হয়েছিল।
এধি ফাউন্ডেশনের চেয়ারম্যান ফয়সাল এধি বলেন, মুক্তিপ্রাপ্ত বন্দীদের মধ্যে দু'জন জেলে এবং একজন বেসামরিক লোক। তারা হলেন- আল্লাহবখশ, মোবারক এবং ইউনুস। ওয়াঘা বর্ডার দিয়ে তারা লাহোর পৌঁছেছেন।
ওই দুই জেলে করাচির বাসিন্দা এবং নাগরিকটির বাড়ি ঠাটারে। কোয়ারেন্টিন পিরিয়ড শেষ হওয়া এবং মেডিক্যাল রিপোর্ট ক্লিয়ারেন্সের পর, তাদের আমাদের হাতে তুলে দেওয়া হয়েছে। আমরা মুক্তিপ্রাপ্ত বন্দীদের নিজ নিজ শহরে ফিরিয়ে আনার সুযোগ করে দিয়েছি, যোগ করেন তিনি।
ইত্তেফাক/টিএ
