মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা
মুরাদনগর উপজেলায় মাদক সিন্ডিকেটের হাত থেকে প্রতিকার চেয়ে মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী। বৃহস্পতিবার বিকেলে উপজেলার কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কের বাখরনগর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, বাখরনগর গ্রামের খালেক ও কবিরের নেতৃত্বে এলাকায় মাদকের সিন্ডিকেট গড়ে উঠে। তাদের বিরুদ্ধে এলাকাবাসী প্রতিবাদ করে বিভিন্ন সময় নানাভাবে হয়রানির শিকার হয়েছে। এ সময় বক্তব্য রাখেন ইউপি সদস্য হাজী সামছুল হক, আমির হোসেন, সফিকুল ইসলাম, ইব্রাহিম, মালেক মিয়া, কবির মিয়া, বাহেরা বেগম প্রমুখ।
