যুক্তরাষ্ট্রের উপহারের ১০ লাখ ডোজ ফাইজার টিকা আসছে ৩০ আগস্ট

আপডেট : ২৪ আগস্ট ২০২১, ২২:৫২

করোনা মহামারি মোকাবিলায় যুক্তরাষ্ট্র থেকে উপহারের আরো ১০ লাখ ডোজ ফাইজারের টিকা আগামী ৩০ আগস্ট দেশে পৌঁছাবে। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, কোভ্যাক্সের আওতায় ৩০ আগস্ট সন্ধ্যা সোয়া ৭টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে এই টিকা দেশে এসে পৌঁছাবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থেকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার টিকা গ্রহণ করবেন। জানা গেছে, সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে ৬০ লাখ ডোজ ফাইজার ভ্যাকসিন পাওয়া যাবে।