চট্টগ্রামে ক্বেরাত নাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২৬

চট্টগ্রাম অফিস

চট্টগ্রামে মাইজভাণ্ডার দরবার শরীফে মইনীয়া ইসলামী সাংস্কৃতিক ফোরাম আয়োজিত ক্বেরাত, নাত, মাইজভাণ্ডারী গজল ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত শাহ্সূফি মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.)। অনুষ্ঠানে তিনি বলেন, শিক্ষার্থীদেরকে কেবল উচ্চ শিক্ষিত করে দায় সারলে হবে না। তাদেরকে সত্, নীতিবান, ন্যায়নিষ্ঠ ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত করার প্রেরণা ও দীক্ষাও দিতে হবে।

উল্লেখ্য, শায়খুল ইসলাম হযরত শাহ্সূফি মাওলানা সৈয়দ মইনুদ্দীন আহমদ আল্-হাসানী (ক.) এর ৮২ তম খোশরোজ শরীফ উপলক্ষে এ প্রতিযোগিতা আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ তুলে দেন হযরত শাহ্সূফি মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.)সহ অতিথিবৃন্দ। তিন শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।