আশা ভোঁসলের রেস্তোঁরায় টম ক্রুজ

আপডেট : ২৫ আগস্ট ২০২১, ১৪:০৪

যুক্তরাজ্যের বার্মিংহামে প্রখ্যাত গায়িকা আশা ভোঁসলের রেস্তোঁরায় খেতে গিয়েছিলেন হলিউড-এর সুপারস্টার টম ক্রুজ। এই কথা জানিয়েছেন স্বয়ং আশা ভোঁসলে।

তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে টম ক্রুজের একটি ছবি শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে টম তার রেস্তোঁরার বাইরে দাঁড়িয়ে হাসিমুখে পোজ দিচ্ছেন ক্যামেরার জন্য। ক্যাপশনে আশা লেখেন, ভবিষ্যতেও তাকে এসটিমড কাস্টমার হিসেবে পেলে ভীষণ খুশি হবেন। নীল ডেনিমের সঙ্গে নীল টার্টেল নেক পুলওভারে পাওয়া গেল হাসিখুশি টম ক্রুজকে। সল্ট অ্যান্ড পেপার হেয়ারস্টাইলেও যে ফাটাফাটি লাগছে টম ক্রুজকে তা আর বলার অপেক্ষা রাখে না।

বিভিন্ন সূত্র মারফত যা জানা গিয়েছে ২১ অগস্ট আশাস-এ ভারতীয় খাবার চেখে দেখতে গিয়েছিলেন টম ক্রুজ। চিকেন টিক্কা মসালা পছন্দ হয়েছে তার। বর্তমানে চূড়ান্ত ব্যস্ত তার মিশন ইম্পসিবল ফ্রাঞ্চাইজের আগামী ছবির শ্যুটিংয়ে। ইউরোপের বিভিন্ন লোকেশনে শ্যুটিং চলছে এই হাই অক্টেন ছবির। মুক্তির অপেক্ষায় রয়েছে টপ গান: ম্যাভেরিক।

Tom Cruise Dines at Asha Bhosle's England Restaurant, Orders This Dish Twice

২০২১ সালে ৮৮ বছরে পা দেবেন আশা ভোঁসলে। ১৯৩৩ সালের ৮ সেপ্টেম্বর মহারাষ্ট্রের সাংলিতে মঙ্গেশকর পরিবারে জন্ম আশা ভোঁসলের। মাত্র ৯ বছর বয়সে বাবাকে হারিয়ে পরিবারের সঙ্গে চলে আসেন পুনে থেকে কোলহাপুরে এবং পরবর্তী সময়ে মুম্বইয়ে। তার দখলে রয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। কোনও একজন শিল্পীর রেকর্ড করা গানের সংখ্যায় তিনি বিশ্বের সবাইকে ছাপিয়ে গিয়েছেন। গানের জগতে এক অনন্য ধারা তৈরি করেছিলেন তিনি।

ইত্তেফাক/এফএস