কাপ্তাইয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২৮

কাপ্তাই (রাঙ্গামাটি) সংবাদদাতা

কাপ্তাই প্রজেক্টে অবস্থিত শিশু নিকেতন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুক্রবার অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন কাপ্তাই জোনের অধিনায়ক লে. কর্নেল তাহসিন বিন আলম পিএসসি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিশু নিকেতন স্কুলের অধ্যক্ষ রেহানা আক্তার রেখা, তানজিন করিম কণা, কর্ণফুলী পানি বিদ্যুত্ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মাহমুদুল হাসান, স্কুলের অভিভাবক প্রতিনিধি সালমা আক্তার এবং রাঙ্গামাটি জেলা স্কাউটসের সহ-সভাপতি কাজী মোশাররফ হোসেন।

এবারের ক্রীড়া প্রতিযোগিতায় শিশু নিকেতন স্কুলের শিক্ষার্থীরা বিস্কুট দৌড়, মার্বেল দৌড়, বস্তা দৌড়, মোরগ লড়াইসহ বিভিন্ন খেলাধুলায় অংশ নেয়। ক্রীড়া প্রতিযোগিতার অন্যতম আকর্ষণ ছিল শিশুদের বিস্কুট দৌড় এবং বড় বালিকাদের চামচ মার্বেল দৌড়। খেলাধুলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন লেঃ কর্নেল তাহসিন বিন আলম।