কিংবদন্তি ড্রামার ওয়াটসের জীবনাবসান

আপডেট : ২৫ আগস্ট ২০২১, ১১:৩২

রোলিং স্টোনের কিংবদন্তি ড্রামার চার্লি ওয়াটস মঙ্গলবার রাতে ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ধরেই বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। তার মৃত্যুতে শোকের ছায়া ঘনিয়ে এসেছে সঙ্গীত জগতে। 

রোলিং স্টোন ব্যান্ডের তরফে গতকাল রাতে এক বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, 'অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় ড্রামার আর আমাদের মাঝে নেই। চার্লি একজন অত্যন্ত নিষ্ঠাবান মানুষ ছিলেন। এবং নিজের কর্তব্য আজীবন পালন করে গিয়েছেন। শুধুমাত্র রোলিং স্টোনেরই নয় গোটা জেনারেশনের কাছে জনপ্রিয় ড্রামার ছিলেন চার্লি।' 

The Rolling Stones' Famed Drummer Charlie Watts, 80, Sidelined by Illness,  Leaves Tour | Showbiz411

চার্লির ঘনিষ্ঠ মহলের তরফে জানা যাচ্ছে, কয়েকদিন আগেও জুন মাসে ধুমধাম করে পালিত হয় তার ৮০ বছরের জন্মদিন। তারপরেই অসুস্থ হয়ে কয়েকদিন আগে হাসপাতালে ভর্তি হন। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চার্লি। 

ছয়ের দশকে জনপ্রিয় এবং কালজয়ী গানের মিউজিকে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছিলেন চার্লি। 'জাম্পিং জ্যাক ফ্ল্যাশ' এবং 'অ্যাই ক্যান্ট গেট নো স্যাটিসফ্যাকশন' এর মতো গানে চার্লির পারফরম্যান্স একপ্রকার ঝড় তুলত শ্রোতাদের মনে। তবে অসুস্থ হওয়ার পর থেকেই মঞ্চ থেকে দূরে সরে থাকতে হয়েছিল তাকে । একবার বিবৃতি প্রকাশ করে জানিয়েছিলেন, রোলিং স্টোনের স্টেজ শো এবং তা ঘিরে শ্রোতাদের উন্মাদনা তার ভীষণ মনে পড়ে।

ইত্তেফাক/এফএস