তৈরি হল বিশ্বের প্রথম মিম জাদুঘর

আপডেট : ২৬ আগস্ট ২০২১, ১৪:০০

সোশ্যাল মিডিয়ায় মিম অত্যন্ত জনপ্রিয়। এবার দর্শকদের জন্য মিম ও মজাদার বিষয়বস্তু নিয়ে আস্ত একটি জাদুঘরই গড়ে উঠেছে হংকংয়ে। 

বিশ্বের প্রথম মিম জাদুঘর তৈরি হল হংকং-এ। সেখানে কে১১ আর্ট মলের বিশাল কমপ্লেক্সজুড়ে বসেছে এই মিমের আসর। মল কর্তৃপক্ষ এবং জনপ্রিয় ইন্টারনেট প্ল্যাটফর্ম ‘৯গ্যাগ’ যৌথ উদ্যোগে গত এপ্রিল মাসের মাঝামাঝি সময়েই পথচলা শুরু হয় এই জাদুঘরের। 

১০০টিরও বেশি মিম এই জাদুঘরে প্রদর্শিত করা হয়েছে। মোট সাতটি থিম এ বিভক্ত করা হয়েছে। তার মধ্যে ট্রোল ফেস, ডজ, ডিস্ট্রাক্টেড বয়ফ্রেন্ড, ডিজাস্টার গার্ল ও আরও অনেক কিছুকে কেন্দ্র করে সুন্দর করে থিমগুলিকে ভাগ করা হয়েছে।

সব মিলিয়ে এই জাদুঘরে জায়গা পেয়েছে বিশ্বের ১০০টির বেশি জনপ্রিয় মিম টেমপ্লেট। এমনকি জাদুঘরের মধ্যে রয়েছে আস্ত ট্যাটু পার্লারও। তবে শুধুমাত্র মিম-এর ট্যাটুই করা হচ্ছে সেখানে। সাধারণ মানুষকে ইন্টারনেট সংস্কৃতির প্রভাব থেকে সরিয়ে এনে ভিন্ন অভিজ্ঞতা দেওয়াই আসল লক্ষ্য এই উদ্যোগের। 

ইত্তেফাক/এফএস