মুরাদনগরে বেসরকারি শিক্ষক ফোরামের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৩৪

মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টে অতিরিক্ত ৪০ শতাংশ চাঁদা কর্তনের প্রজ্ঞাপন বাতিল এবং জানুয়ারি হতে অতিরিক্ত ৪ ভাগ কর্তনের কালো আদেশ বাতিলের দাবিতে বৃহস্পতিবার বিকেলে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে মুরাদনগর উপজেলা শাখার বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম। উপজেলা পরিষদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের দোয়েল চত্বরে এসে মানববন্ধন করে শিক্ষক-কর্মচারী ফোরাম।

কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক কামরুল হাসানের উপস্থাপনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব দেলোয়ার হোসেন আজিজি, উপজেলা সভাপতি ও কাজী নোমান আহম্মেদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাদেকুল ইসলাম, চাঁদ মিয়া মোল্লা ডিগ্রি কলেজ অধ্যক্ষ মিজানুর রহমান, কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নূরুল হক ভুঁইয়া, কুড়াখালকুরন্ডি দাখিল মাদ্রাসা সুপার জসিম উদ্দিন, কাজিয়াতল দাখিল মাদ্রাসা সুপার মোস্তাফিজুর রহমান, নয়া পুষ্কুরিনির পাড় মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার ফজলুর রহমান প্রমুখ।