রাবির তৃতীয় শ্রেণির চাকরিতে নিয়োগের বয়স ৩৫ বছর অনুমোদন

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৩৭

স্টাফ রিপোর্টার, রাজশাহী

মাদক সেবন ও ক্যাম্পাসে বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্তের (সাসপেন্ড) আদেশ অনুমোদন করেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ে তৃতীয় শ্রেণির চাকরিতে আবেদনের বয়স পাঁচ বছর বৃদ্ধি করে ৩৫ অনুমোদন করেছে সিন্ডিকেট। সম্প্রতি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সভাপতি ও উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত অনুমোদিত হয়। সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. আব্দুল আলিম সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন।