তুরস্কে পাচ্ছেন বিশ্বের সবচেয়ে রোমান্টিক ট্রেনযাত্রা

আপডেট : ২৬ আগস্ট ২০২১, ১১:২১

তুরস্কের ইস্টার্ন রেলওয়ে বিশ্বের সবচেয়ে রোমান্টিক ট্রেন ভ্রমণের ব্যবস্থা করেছে। এই ট্রেনের মধ্যে নিজের পছন্দমতো আপনার কেবিনকে সাজিয়ে নিতে পারবেন।

পূর্ব তুরস্কে প্রায় হাজার কিলোমিটার যাত্রা করা যায় এই ইস্টার্ন এক্সপ্রেস ট্রেনে। যাত্রাপথে বাইরের মনোরম দৃশ্য যেমন দেখা যাবে তেমন ট্রেনের ভেতরের বিলাসবহুল সব উপকরণও পাওয়া যায়। ট্রেনটিতে রয়েছে  সুস্বাদু খাবার ও পানীয়ের ব্যবস্থা।

World's most romantic train ride? Book yourself on Turkey's Eastern Express  | Travel - Hindustan Times

শুধু জুটিরাই নয়, পরিবার সদস্য, বন্ধু-বান্ধব নিয়ে এ ট্রেনে ভ্রমণ করছেন। এ ট্রেনটি ২৪ ঘণ্টার যাত্রায় অতিক্রম করে ১৩৬৫ কিলোমিটার। ভ্রমণপথে এটি আর্মেনিয়া সীমান্তের কাছাকাছি অঞ্চল দিয়ে বিখ্যাত আনাতোলিয়া অঞ্চল অতিক্রম করে। এছাড়া কৃষিভূমি, দারুণ পাহাড়, জঙ্গল ও নদী অতিক্রম করে ট্রেনটি। পথে রয়েছে দীর্ঘ অন্ধকার টানেলও।

ইত্তেফাক/এফএস