ইতালিতে জাতীয় শোকদিবস ও ভয়াবহ ২১ আগস্ট উপলক্ষে একটি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানী রোমের স্থানীয় একটি রেস্টুরেন্টের হল রুমে মন্তেভেরদে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু।
এম এ রব মিন্টু বলেন, ‘দেশ যখন ই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে উন্নয়নের পথে অগ্রসর হচ্ছিল ঠিক সেই সময়েই এই পাকিস্তানি হায়েনারা তাদের নৃশংস হত্যাযজ্ঞ চালায় এই বাংলার মাটিতে। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সকল ষড়যন্ত্রকে মোকাবিলা করে দুর্দান্ত গতিতে বাংলাদেশ কে এগিয়ে নেওয়ার কাজে নিয়োজিত রয়েছেন। আর সঙ্গে আছে বঙ্গবন্ধুর আদর্শের কোটি কোটি সৈনিক।’
আওয়ামী নেতা নজরুল ইসলাম বাবুর সভাপতিত্বে ও ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান বুলেটের পরিচালনায় বক্তব্য রাখেন প্রধান বক্তা ইতালি আওয়ামী লীগ নেতা শাফিজুল হক শাফিজ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইতালি আওয়ামী লীগ নেতা রাইছ উদ্দিন রাকিব এবং বিশেষ বক্তা সাবেক ছাত্রনেতা লিমন হোসাইন ও মহিলা নেত্রী নিগার সুলতানা মিতা।
ইত্তেফাক/এএএম
