সেই পাকিস্তান জয় নিয়ে এখনও সন্দেহ!

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৪৭

সেই ঘটনার পর ১৯ বছর পার হয়ে গেছে। ১৯৯৯ বিশ্বকাপে সেটা ছিল দুনিয়া কাঁপানো এক অঘটন। বাংলাদেশ অবিশ্বাস্য এক জয় পেয়েছিল পাকিস্তানের বিপক্ষে। সেই জয় বাংলাদেশ যেমন মনে রেখেছে গর্বের সঙ্গে; পাকিস্তান মনে রেখেছে বেদনার সঙ্গে। এখনও তাদের কিছু লোক অবিশ্বাস করে সেই পরাজয়কে। সেই সময়ের পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান খালিদ মেহদুদ এই এত বছর পর জিইও নিউজকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেছেন, পাকিস্তানের ওই পরাজয়টা ছিল সন্দেহজনক। সেই বিশ্বকাপের পরেই পিসিবি চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয় মেহমুদকে। তিনি বলেছেন, ওই পাকিস্তান দলটা ‘সন্দেহজনক’ ছিল। ওই দলটার সন্দেহজনক আচরণের জন্যই বিশ্বকাপের আগে আগে কোচ পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন জাভেদ মিয়াদাদ।