আফগানিস্তানের কাবুল বিমানবন্দরের বাইরে একটি বিস্ফোরণ ঘটেছে বলে জানা গেছে। কারা এ বিস্ফোরণ ঘটালো তা এখনো জানা যায়নি। হতাহতের সংখ্যা নিয়েও রয়েছে ধোঁয়াশা। তবে বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে পেন্টাগন। বৃহস্পতিবার (২৬ আগস্ট) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
We can confirm an explosion outside Kabul airport. Casualties are unclear at this time. We will provide additional details when we can.
— John Kirby (@PentagonPresSec) August 26, 2021
এর আগে, কাবুল বিমানবন্দর থেকে একটি ইতালিয়ান সামরিক বিমান টেকঅফ করার পরপরই এটিকে লক্ষ্য করে গুলি করা হয়েছে। তবে ঘটনায় বিমানটির কোনো ক্ষতি হয়নি। ইতালিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে বৃহস্পতিবার (২৬ আগস্ট) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, ফ্লাইটে ভ্রমণকারী একজন ইতালীয় সাংবাদিক স্কাই ২৪ টিজিকে জানান, বিমানটিতে প্রায় ১০০ জন আফগান বেসামরিক নাগরিক ছিল। উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিমানটি গুলির মুখে পড়ে।
ইত্তেফাক/এসএ

