মেসিহীন সময়ের প্রস্তুতি নিচ্ছে বার্সা

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৫০

বার্সেলোনা সভাপতি হোসে মারিয়া বার্তোমিও জানিয়েছেন, অধিনায়ক লিওনেল মেসিকে ছাড়া সময়ের প্রস্তুতি নিচ্ছে তার ক্লাব।  ক্লাবটির হয়ে ৫৮১ ম্যাচে ৬৬৪ গোল করা ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ড সম্পর্কে বার্তোমিও বলেন, ‘আমি জানি একদিন লিওনেল বলবে যে সে অবসর নিতে যাচ্ছে।’  তবে সে সময়টা আসার আগে আরও কিছু সময় বাকি আছে বলে মনে করেন তিনি। নতুন যুগে প্রবেশের প্রস্তুতি হিসেবে গত কয়েকটি দলবদল মৌসুমে বেশকিছু তরুণ খেলোয়াড় দলে ভিড়িয়েছে ২৫ বারের লা লিগা চ্যাম্পিয়ন দলটি। বার্তোমিও বলেন, ‘ভবিষ্যতের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আমরা তরুণ খেলোয়াড় আনছি কারণ এ সাফল্যের যুগটা চালিয়ে যাওয়া প্রয়োজন আমাদের। এটা আমাদের দায়িত্ব’।