সময়ের শোকলিপি

আপডেট : ২৬ আগস্ট ২০২১, ২১:৪৮

৫.

সময় তো মৃত ঘোড়া করোনা মারিতে

শতাব্দীর মৃত্যুশোক বাড়িতে হাঁড়িতে

আকাঙ্ক্ষার স্লেটে লেখা মুছে দিয়ে তবে

সোনার নৌকায় প্রেম বাঁচে অসম্ভবে

কে আছো দাঁড়াবে পাশে কে দেবে নির্ভয়

দুঃসময়ে ত্রাতা আর্ত মানবের জয়

 

শুনেছো বিস্মৃতি সেই নৈঃশব্দ্যের ডাক

ষোলকোটি প্রেমে মারি নির্বাসনে যাক

 

৬.

নীরবতা অন্তর্যামী যারা সত্য ঘুমে

বিস্মৃতি কি ভূর্জপত্র কোলাহল ধুমে

ছিল নিরীক্ষাপ্রবণ তোমার লেখনি

অতীতের গর্ভ হতে তুলে আনে খনি

গিয়েছ বিচিত্র পথে বিশুদ্ধ জীবনে

আমৃত্যু বাঙালিয়ানা ধর্ম ছিল মনে

 

মহার্ঘ যা কিছু স্মৃতি সে তোমার দান

কালের শিক্ষক হে প্রণম্য আনিসুজ্জামান